ওপার বাংলার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিনের রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’-কে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এক দশকেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানের মুখ হয়ে ওঠা অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জিকে কি আর দেখা যাবে না সঞ্চালকের আসনে? টলিপাড়া এবং স্টুডিওপাড়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
খবর, খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘দিদি নাম্বার ১’-এর নতুন পর্ব। আর সেই নতুন অধ্যায়ে নাকি বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে চ্যানেল। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রচনার পরিবর্তে নতুন কোনো মুখকে আনার ভাবনাচিন্তা চলছে বলে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন।
এই জল্পনার পিছনে একাধিক কারণও উঠে আসছে। রাজনৈতিক ব্যস্ততা এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বদলের জেরে রচনার জনসংযোগ এবং ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সেই কারণেই কি জনপ্রিয় এই অনুষ্ঠানে নতুন মুখ আনার কথা ভাবছে চ্যানেল? যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি।
উল্লেখ্য, গত কয়েক মাসে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়মিতভাবে অনুষ্ঠানে দেখা যায়নি। বেশ কয়েকটি পর্বে তার পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে। সেই সময় থেকেই দর্শকমহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
এরই মধ্যে নতুন জল্পনা, রচনা যদি সত্যিই অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান, তা হলে তার জায়গায় দেখা যেতে পারে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। টলিউডের স্পষ্টবক্তা এবং আত্মবিশ্বাসী অভিনেত্রী হিসেবে স্বস্তিকার আলাদা পরিচিতি রয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, তাকেই নাকি অনুষ্ঠানের সঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা স্বস্তিকার তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।
দীর্ঘদিন ধরে বাংলার ঘরে ঘরে ‘দিদি নাম্বার ১’ মানেই রচনা। তার সহজ-সরল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে আন্তরিক কথোপকথন এবং দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতাই অনুষ্ঠানটিকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে। তাই তাঁকে ছাড়া ‘দিদি নম্বর ১’-এর কথা ভাবতেই পারছেন না অনেক অনুরাগী।
তিন দশক পর নতুন খবর দিলেন ফেরদৌস আরা
আধুনিক মানুষের পতন ও উকিল-মুন্সীর গান
অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার
“সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ ২০২৬”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
সীমান্তে পুশ-ইনের প্রতিবাদে ১১ দলীয় জোটের বি'ক্ষো'ভ সমাবেশ