রচনাকে কটাক্ষ শ্রীলেখার! ভাইরাল পোস্ট

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।‌ কারো নামে উল্লেখ না করলেও অভিনেত্রী রচনা ব্যানার্জিকে উদ্দেশ্য করেই কটাক্ষের তির ছুড়লেন তিনি- এমনই ধারণা করছেন সবাই। 

বৃহস্পতিবার (২ জুলাই) সমাজমাধ্যমে শ্রীলেখা লিখেছেন, 'যারা স্ক্রিপ্ট ছাড়া নিজের কথা ঠিকমতো গুছিয়ে বলতে পারেন না, তাদের ক্যামেরার সামনে না আসাই ভালো। এতে শুধু নিজের ভাবমূর্তিই খারাপ হয় না, পুরো চলচ্চিত্র শিল্পও অকারণে ছোট হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অনেক বেশি দেখে, শোনে, বোঝে আর বিচারও করে। তাই জনসমক্ষে যা বলা হয়, তার দায়ও নিতে হয়। কোথাও থাকতে গেলে (সে ফুটপাথ হোক বা রাজপথ) যোগ্যতার নয় টাকার দরকার হয়, আর সেটা কামানোর অনেক পন্থা আছে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।) 

তিনি আরও লেখেন, 'সাম্প্রতিক নানা ঘটনা সেটা বারবার মনে করিয়ে দিচ্ছে। তবে এটাও সত্যি, অনেকেই বছরের পর বছর কঠোর পরিশ্রম, প্রতিভা আর নিষ্ঠা দিয়ে নিজেদের জায়গা তৈরি করেছেন। সেই অর্জনটা নিজেরাই যেন অসংযত কথায় ছোট না করেন। বিনীত অনুরোধ—আর কোনো অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না। যেখানে আছেন, সম্মান নিয়ে ভালো থাকুন।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।) 

প্রসঙ্গত, সম্প্রতি রচনা ব্যানার্জি মন্তব্য করেছিলেন যে, নির্বাচনে তার বদলে কোনো ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ মেয়েকে কেন দাঁড় করালেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রচনার মন্তব্য ঘিরে এখন চর্চা চলছে টলিউড ও রাজ্য রাজনীতির ময়দানেও। এর মধ্যেই শ্রীলেখার নাম করেই রচনাকে খোঁচা দিয়ে করা পোস্ট, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত