সান্তাহারে গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।

এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র মোটরসাইকেলে করে ১২ কেজি গাঁজা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

পথিমধ্যে মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়। এ সময় স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান। পরে অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচে থাকা পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করেন।

এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মণ্ডল বলেন, ‘এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত