সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস,মাথা ও চামড়া জব্দ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

খুলনায় সুন্দরবনের কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি করে মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (১৫ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে খুলনার কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কয়রা বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খুলনার কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।

জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত