১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:০২ এএম

দেশের বিভিন্ন প্রান্তে আজ বুধবার (১৭ জুন) দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বেশ কিছু অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।

এদিকে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত