মেসি জাদুতে বাঁধভাঙা উল্লাসে তারকারা

আপডেট : ১৭ জুন ২০২৬, ০২:২১ পিএম

এবারের বিশ্বকাপের আসরে রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকা মেসির জাদুতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমনি, মেহজাবীন, তাসরীফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।  কেউ কেউ আবার সরাসরি গ্যালারিতে বসেও জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি। মাশাআল্লাহ।’

বুধবার (১৭ জুন) বিশ্বকাপের ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের একাধিক ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, আর্জেন্টিনার জয়ের আবহে ছোট্ট ছেলেকে নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন তিনি। ফুটবলপ্রেমী এই অভিনেত্রীর পোস্টে ফুটে উঠেছে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এবং মাতৃত্বের আবেগ। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

 বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’ 

কেয়া লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, সব সময়ই সে।

লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’

আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’ যেখানে দারুণভাবে ফুটে উঠেছে এই তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদযাপনের আনন্দঘন মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২- আলজেরিয়া ০। লিওনেল মেসি।’ শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ায় নাদিয়া গায়ে জড়িয়েছেন প্রিয় দলের জার্সি।

চঞ্চল ও তার ছেলে দুজনেই আর্জেন্টিনার সমর্থক

গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখেছেন তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও নাঈম। প্রিয় দলের জার্সি না পরলেও, স্ত্রীর প্রিয় দলের পতাকার রঙকে প্রাধান্য দিয়ে পরেছেন আকাশী রঙের টি-শার্ট। গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্তকে এই তারকা দম্পতি যেভাবে উপভোগ করেছেন, তা ভক্তদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। মাঠের ফুটবল উন্মাদনার পাশাপাশি এই যুগলের এমন সাবলীল উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার।’ মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’ এদিকে ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’

আয়নাবাজি খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীও বাদ যাননি আর্জেন্টিনার জয়ের আনন্দ উদযাপনে। তিনি আর্জেন্টাইন তারকা ফের্নান্দেজের গোলের পরে ফেসবুকে লেখেন, ‘কি? ভয় পাচ্ছিস?’ আর জয়ের পর মেসিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর শেষটাতে জুড়ে দেয়া আয়নাবাজির সেই বিখ্যাত সংলাপ ‘বোঝো নাই ব্যাপারটা?’

নাবিলা

অভিনেতা মামনুন ইমনও আর্জেন্টিনা দলের সমর্থক। তিনি আর্জেন্টিনা দলের জয়ের পরে ম্যাচ শেষের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন ফেসবুক হ্যান্ডেলে। যেখানে ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি দিয়েছেন। সঙ্গে ভিক্টোরি সাইনও জুড়ে দিয়েছেন এই নায়ক।ছোটপর্দার লাস্যময়ী অভিনেত্রী ফারজানা চুমকি। তিনিও আর্জেন্টিনা দলের সমর্থক। নিজের জন্মদিনে প্রিয় দলের জয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বিশেষ দিনের প্রথম প্রহরে আর্জেন্টিনা দলে জয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত