কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
বুধবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দ শাড়িগুলো আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি