বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের অভিযোগে আইনি লড়াই শুরু করতে বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে তিনি গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
অভিযোগে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবট-নির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে তার ব্যক্তিত্ব অধিকার , কপিরাইট এবং সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
এদিকে প্রীতি জিনতা আবারও আলোচনায় তার নতুন বাসা নিয়ে। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। এর জন্য প্রতি মাসে তাকে ৬ লাখ রুপি ভাড়া দিতে হবে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় ১,৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন প্রীতি। চুক্তিটি কার্যকর হয়েছে গত ২৭ মে থেকে। বাসাটির সঙ্গে রয়েছে পার্কিং সুবিধাও।
কয়েক মাস আগেই পালি হিলের একটি ফ্ল্যাট প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই অভিনেত্রী। সম্পত্তি পুনর্গঠনের আওতায় পাওয়া সেই অ্যাপার্টমেন্ট বিক্রির খবরও বেশ আলোচনায় এসেছিল। এর আগে ২০২৩ সালে একই এলাকায় ১৭ কোটিরও বেশি রুপিতে একটি আবাসিক ফ্ল্যাট কেনেন প্রীতি। ফলে পালি হিলে তার সম্পত্তি কেনাবেচা নিয়ে বলিউড মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপের উত্তেজনায় প্রেমে মত্ত ইয়ামাল-গার্সিয়া
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের নতুন রেকর্ড কেইনের
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ