বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বইছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দলকে ঘিরে পাড়া-মহল্লা থেকে শুরু করে পরিবারে পরিবারে চলছে তর্ক-বিতর্ক, খুনসুটি আর সমর্থকদের আবেগঘন লড়াই। এই ফুটবল উন্মাদনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’।
নাটকের গল্পে দেখা যাবে একটি পরিবারকে। পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক, অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের ভক্ত। দুই দলের সমর্থন ঘিরে শুরু হয় মজার মজার ঘটনা, তর্ক-বিতর্ক এবং পারিবারিক যুদ্ধ। এর সঙ্গে যুক্ত হয় কিছু গোপন সমর্থকও, যা গল্পে যোগ করে নতুন মাত্রা।
নাটকটিতে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার ও সাবরিন মলিমাসহ আরও অনেকে। ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ নাটকটির রচনা করেছেন বিশ্বজিৎ কুরি জিতু এবং পরিচালনা করেছেন ইফতেখার ইফতি। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে দর্পণ অরিজিনাল ড্রামা চ্যানেলে।
প্রসেনজিতের বিরুদ্ধে চুরির অভিযোগ!
নরসিংদীতে তিন মাদকসেবীর কারাদণ্ড