শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে: রাশেদ খাঁন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন খুব শিগগিরই ঘটবে।

শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা নিয়মিতভাবে তাকে গালিগালাজ ও আপত্তিকর বার্তা পাঠাচ্ছে। তিনি লেখেন, রাজনৈতিক সমালোচনার কারণে তিনি অনলাইন হয়রানির শিকার হচ্ছেন বলে মনে করেন।

রাশেদ খাঁন আরও বলেন, গালিগালাজ করে তাকে দমিয়ে রাখা যাবে না। তার ভাষায়, এসব আচরণ তাদের দুর্বলতা প্রকাশ করছে এবং রাজনৈতিকভাবে তাদের ভবিষ্যৎ ‘নেতিবাচক পরিণতির দিকে যাচ্ছে’।

তিনি আরও মন্তব্য করেন, সংসদে দলটির ভূমিকা ও কার্যক্রম নিয়েও সমালোচনা রয়েছে, যা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে তিনি মনে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত