যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপর বেজায় চটেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রতি ইতালির টেলিভিশন চ্যানেল এলএ৭-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, জি৭ শীর্ষ সম্মেলনে জর্জিয়া মেলোনি তাঁর সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘কাকুতি-মিনতি’ করেছিলেন।
ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি শুক্রবার (১৯ জুন) বলেন, এই দাবি ‘সম্পূর্ণ মনগড়া’ এবং এর কোনও ভিত্তি নেই। একই সঙ্গে, ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি বলেন, ট্রাম্প পশ্চিমাদের পুরোনো ও পরীক্ষিত মিত্রদের চেয়ে শত্রুদের প্রতি অনেক বেশি উদার ও নমনীয় আচরণ দেখান।
ট্রাম্পের এই মন্তব্যে ইতালির সরকার কতটা ক্ষুব্ধ হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও। তিনি আগামী ২১ ও ২২ জুনের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর তৎক্ষণাৎ বাতিল করেন। শুক্রবার এক্স-হ্যান্ডলের এক পোস্টে তাজানি লেখেন, ‘প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এমন গুরুতর ও আপত্তিকর শব্দচয়ন পুরো ইতালিকে অপমান করেছে।’
তথ্যসূত্র: বিবিসি, নিউজউইক, এক্স-হ্যান্ডল