আইটিইটি নির্বাচন ২০২৬ 

মাস্কো গ্রুপে ইউসি প্যানেলের ফ্যাক্টরি ভিজিট ও নির্বাচনী মতবিনিময় 

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইটিইটি) এর আসন্ন ২০২৬ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাস্কো গ্রুপ (Masco Group) ভিজিট করেছে ইউনাইটেড কাউন্সিল (ইউসি প্যানেল)। মাস্কো গ্রুপের কনফারেন্স রুমে ও রুফটপে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাস্কো গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ১৪তম ব্যাচের বুটেক্সিয়ান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম চৌধুরী মিল্টন এবং গ্রুপের জেনারেল ম্যানেজার ২৬তম ব্যাচের ইঞ্জিনিয়ার রেজাউল হাসান।

মাস্কো গ্রুপের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম মিল্টন তার বক্তব্যে একটি ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধ সম্পন্ন আইটিইটি গঠনের ব্যাপারে মতামত দেন। সেই সাথে আইটিইটি-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একটি শক্তিশালী অর্গানাইজেশন হিসেবে পুনর্গঠন করার আহ্বান জানান তিনি। 

ইউসি প্যানেলের পক্ষে নেতৃত্ব দেন প্যানেলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী, আইটিইটি’র অন্যতম স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ। তিনি অনুষ্ঠানে তার প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। আইটিইটি-তে তার পুনরায় ফিরে আসার কারণ বর্ণনা করে তিনি বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আইটিইটি প্রতিষ্ঠা হয়েছিল, তা অর্জনে বর্তমান সংগঠনটি ব্যর্থ হয়েছে। তিনি আইটিইটি-কে আবারও তার মূল লক্ষ্যে ফিরিয়ে নিয়ে যেতে চান এবং আইটিইটি হবে সকল অগ্রজ ও অনুজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটি মিলনমেলা।

অনুষ্ঠানে ইউসি প্যানেলের কেন্দ্রীয় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন:

 * * ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার মানসুর রহমান রাশেদ এবং ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।
 * * কোষাধ্যক্ষ পদপ্রার্থী: অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমদাদ সরকার।
 * * জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার তুহিন ইবনে সাহির এবং ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মোল্লা।

নির্বাহী সদস্য প্রার্থী: ইঞ্জিনিয়ার শংকর দয়াল বিশ্বাস

 * * সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার শাহরিয়ার জিন্নাহ বিপ্লব।
 * * মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার ইশরাত জাহান লাকী।
 * * সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার জাহির হাসান জাহিদ।
 * * সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী: ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান টনি।
 * *শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী:* ইঞ্জিনিয়ার মো. সাকিবুর রহমান।

উপস্থিত সকল প্রকৌশলী টেক্সটাইল খাতের উন্নয়ন এবং আইটিইটি-কে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। একটি উৎসবমুখর পরিবেশে মাস্কো গ্রুপের রুফটপে ফটোসেশন ও গ্যাদারিং এর মধ্য দিয়ে প্রোগ্রামটির সফল সমাপ্তি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত