টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। রবিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
উপজেলা প্রশাসন জানায়, পাহাড়ি ঢলের কারণে পর্যটনকেন্দ্রের আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে এবং পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আপাতত সাদাপাথরে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
এছাড়া দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়ার উন্নতি ঘটলেই পর্যটন কেন্দ্রটি আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
তিন বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা