ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর কনফারেন্স রুমে ১৯ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর সচিব জনাব মোহাম্মদ ওসমান। ইউসিটিসির অর্থ পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব জনাব আবদুল কাদের তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন ও জনাব মো. সোলেমান, অর্থ কমিটির সদস্য ও ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জনাব ওয়াহিদুল ইসলাম।
সভায় বিগত ১২তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয় এবং সেসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
সভায় সরকার নির্ধারিত টিডিএস ও ভ্যাট সংক্রান্ত অর্থ অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অটাম-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আর্থিক ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন