উত্তরা মটরস লিমিটেড যশোরের বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট (ঈদগাহ ময়দান) মাঠে বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইড ক্যাম্প কার্যক্রম শুরু করেছে, পর্যায়ক্রমে সমগ্রদেশে এই রাইডিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। ‘গো ফর গোল্ড’ টেস্ট রাইডিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বাজাজ পালসার এন ১৬০ ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফুয়েল ইনজেকশনসহ মোটরসাইকেলটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব ও স্পষ্ট ধারনা দেওয়া।
ইউএসডি ফর্ক, টার্ন-বাই-র্টান নেভিগেশন, রাইড মুড, স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটরসহ উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং বাজাজ পালসার এন ১৬০ মোটরসাইকেলটির রাইডিং কমফোর্ট অনান্য মোটরসাইকেল থেকে উন্নতর সেই অভিজ্ঞতা শেয়ার করাতে এই ‘গো ফর গোল্ড’ টেস্ট রাইডিংয়ের আয়োজন করা হয়েছে। আগ্রহী মোটরসাইকেল প্রেমিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এই টেস্ট রাইডে অংশ নেয়ার সুযোগ রয়েছে।
দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক। এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার ব্যাজটি আজ স্পোর্টস বাইকিংয়ের সামর্থক হয়ে উঠেছে। বাংলাদেশে মোটরসাইকেল জগতে বাজাজ পালসার একটি আস্থার ও ঐতিহ্যের নাম, যা দেশের মোটরসাইকেল চালক ও ক্রেতাদের মন জয় করেছে এবং এর আধূনিক বৈশিষ্ট্যগুলি সবাইকে আকর্ষিত করেছে।
পরবর্তী পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্পটি আগামী ২৭ জুন শনিবার, বরিশালে অনুষ্ঠিত হবে।