রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে আর্ন্তজাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড  সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টর শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার।  

সাক্ষাতকালে তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন সেবামূলক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা,নারী ও শিশু কল্যাণসহ সেবামূলক সকল কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময়ে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত