ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে ড. জালাল উদ্দিন এমপির সাক্ষাৎ 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দেশের অর্থনীতি, উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি তিনি তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন।

এ বিষয়ে ড. জালাল উদ্দিন জানান, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

 এছাড়াও আমার নির্বাচনী এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মতলবকে কীভাবে পর্যটন ও বাণিজ্যিক সমৃদ্ধশীল করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাকে মতলব ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত