পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টা ৫০ মিনিটে দুমকি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবিউল শিকদার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’