সীমান্তে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিতে মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দলীয় সূত্রে জানা যায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার দাবিতে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে কুলাউড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং আশরাফ মাহাদী।
শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবির বাজার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। নামাজ আদায় শেষে তারা সরাসরি শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত মূল প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে জানানো হয়েছে সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি এবং অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আমাদের এই আয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ হতেই হবে।
কেন্দ্রীয় নেতাদের আগমন এবং সীমান্ত হত্যার মতো স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশটি সফল করতে ইতোমধ্যে কুলাউড়া ও আশপাশের এলাকায় জোরদার প্রস্তুতিমূলক কার্যক্রম ও গণসংযোগ শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সমাবেশের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় একটি শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হবে।
বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ