কোডেক’র দুইদিনব্যাপী গ্রীন মার্কেট ফেয়ার-২০২৬ সম্পন্ন

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপি ‘গ্রীন মার্কেট ফেয়ার-২০২৬’ ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়। সবুজ পণ্যের উৎপাদন, বিক্রয় এবং বিপণন বৃদ্ধির লক্ষ্যে গত শুক্রবার (২৬ জুন) দুই দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করা হয়। শনিবার (২৭ জুন) ছিল মেলার শেষ দিন। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফাম বাংলাদেশের অর্থিক সহায়তায় বিডফরসিজে প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুন) দুই দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেবী রাণী কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে,অক্সফামের হেড অব ইকোনমিক ইনক্লুশ অ্যান্ড জাসটিস ফাতেমা তুজ জোহরা, কোডেক পরিচালক ড. শীতল কুমার নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোডেকের সিনিয়র ম্যানেজার কাজী নহিদ আলম। সভাপতিত্ব করেন কোডেক পরিচালক কাজী ওয়াফিক আলম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে কোডেকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম পিএইচডি বলেন, এই সবুজ উদ্যোগের পরিধি আরও বিস্তৃত করতে হবে পাশাপাশি উক্ত কাজের স্থায়িত্ব বৃদ্ধির জন্য প্রকল্প থেকে প্রোগাম এ্যাপ্রচে উন্নয়ন করতে হবে। উল্লেখ্য বিডফরসিজে প্রকল্পটি জলবায়ু অভিঘাত মোকাবেলা এবং সবুজ পণ্যের বিস্তারে ২০২৩ সাল হতে কক্সবাজার, খুলনা এবং সাতক্ষীরা জেলায় বাস্তবায়ীত হচ্ছে। 

বিশ্বব্যাপী সবুজ আন্দলনের অংশ হিসাবে বাংলাদেশও পিছিয়ে নেই, সবুজ পণ্যের মেলার মাধ্যমে সেই বিষয়টি প্রতীয়মান হয়েছে। মেলায় চকরিয়া, মহেশখালী কক্সবাজার এবং শ্যামনগর, সাতক্ষীরা থেকে মোট ১৮ জন উদ্যোক্তা নেন। প্রদর্শীতে অংশ নিয়ে তারা নকঁশীকাথা, শাড়ী, হারবাল পণ্য, রাখাইন পণ্য, খেজুর পাতার পণ্য, সুন্দরবনের মধু, কেওড়ার আচাড়সহ বিভিন্ন সবুজ পণ্য প্রর্দশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত