পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৯ জুন ২০২৬, ০২:২০ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তীর্থ বিশ্বাস নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ভাটই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহের শহরে যাওয়ার সময় শৈলকুপা  পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে

নিহত তীর্থ বিশ্বাস (১৮) ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী বরাতে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহানুর আলী জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলছাত্র তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় ঘাতক পিকআপভ্যান জব্দ করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত