পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাহার হাশমিকে তুলনা করা হচ্ছে বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমির সঙ্গে। মূলত কিছু নাটকে সাহসী দৃশ্যের জন্য নেটিজেনরা এমন তুলনা করেন।
বিনোদন ভুবনে অবস্থান পোক্ত করতে সব সময় তারকারা কিছুটা খোলামেলা পোশাকে পরেন। তবে পাকিস্তানি নাটকে কিছুটা রক্ষণশীলতা চোখে পড়ে। তবে কিছুটা ব্যতিক্রম পাকিস্তানি ছোটপর্দার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী সাহার হাশমি।
দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পর্দার সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সাহার। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা আবেগ প্রকাশের ক্ষেত্রে তিনি বেশ খোলামেলা। এর আগে বহুল জনপ্রিয় ‘মন মাস্ত মালাং’ নাটকের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসী দৃশ্যগুলো নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল।
অন্যদিকে, বলিউড অভিনেতা ইমরান হাশমি নব্বই বা দুই হাজারের দশকের শুরুতে তার বোল্ড অভিনয় এবং কিসিং সিনের জন্য ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজের সেই ইমেজ পরিবর্তন করেছেন।
হঠাৎ ফুঁসে উঠলেন ম্যাডোনা
যে যে খাতে কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী