দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

৪১ বছর বয়সে এসে আবার মা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। খবনটি সোশ্যাল মিডিয়ায় নিজই জানিয়েছেন তিনি। কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  অংশ নেওয়ার সময় বেবি বাম্পের একটি ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  ছবিতে দেখা যায়, সাদা রঙের একটি গাউন পরা মাহিরা। ছবিতে স্পষ্ট দেখা যায় তার বেবি বাম্প। খুব বেশি আনুষ্ঠানিকতা না রেখে ছবিটির সঙ্গে তিনি লিখেছেন,‘মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।’

মাহিরার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। টরন্টো চলচ্চিত্র উৎসবে এবারের সপ্তাহটি তার জন্য ছিল বেশ ব্যস্ত। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি। 

গর্ভধারণের খবর জানানোর সময় মাহিরার পরনে ছিল ফুলহাতা ও ঢিলেঢালা সাদা গাউন। এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। চুল, মেকআপ ও সাজসজ্জাও ছিল বেশ সাধারণ। এটি মাহিরার দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। 

২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত