মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও কৃষি অফিস চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ ও অর্থ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব ফান্ড থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন ও সমিতিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে ধান, বীজ, সার, গ্রীষ্মকালীন পোঁজ বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জনকে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ৮৬০ জনকে শাকসবজি বীজ ৩৫ জনকে লেবু গাছ, ১ হাজার ১৯৪ জনকে গাছের চারা ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন অস্বচ্ছল ব্যক্তিকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকার প্রদান করা হয়।