বিজিবির অভিযান

সাতক্ষীরা সীমান্তে ১৫ লাখ টাকার মালামাল আটক

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপিএর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোমরা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা সদর থানার মন্দির নামক স্থান হতে ৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ৯ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার বড়ালি হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

অধিনায়ক লে. অধিনায়ক আশিকুর রহমান আরও জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় এগুলো জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদক/চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়ে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত