প্যারাগুয়ের স্লেজিংয়ের জবাব গোলে দিলো এমবাপ্পের ফ্রান্স

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম

প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্সকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার পর প্রতিপক্ষের অতি-রক্ষণাত্মক কৌশল ও স্লেজিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ার এমবাপ্পে। বিশ্বকাপের নকআউট পর্বে লাতিন আমেরিকার দলটির কাছ থেকে এমন 'কড়া' ও 'উসকানিমূলক' ফুটবলই প্রত্যাশিত ছিল জানিয়ে ফরাসি তারকা স্পষ্ট করে বলেন, মাঠের স্লেজিংয়ের জবাব মাঠেই দেওয়া হয়েছে।

শনিবার শেষ ষোলোর ম্যাচে ফিলাডেলফিয়ার মাঠে পুরো 'কোপা লিবার্তাদোরেস'-এর মতো এক বৈরি পরিবেশ তৈরি করেছিল প্যারাগুয়ে। প্রথমার্ধ এবং দ্বিতীয় ভাগের অনেকটা সময় ফরাসিদের আটকে রাখলেও শেষ পর্যন্ত এমবাপের ৭০ মিনিটের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে ম্যাচ হারে তারা। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির সমান ৭টি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই রইলেন রিয়াল মাদ্রিদ তারকা।

ম্যাচ শেষে মিক্সড জোনে এসে প্যারাগুয়ের খেলার ধরণ নিয়ে তোপ দাগেন এমবাপে। তিনি বলেন:

"আমরা জানতাম আজ কেমন ম্যাচ হতে যাচ্ছে। তবে আমার মনে হয় আজ আমরা দারুণ খেলেছি। আমরা দেখিয়েছি যে একটা অতি-রক্ষণাত্মক দলের বিপক্ষে কীভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে হয়। ওরা যদি আমাদের 'কচু পোড়া' (গালি) খেতে বলে, তবে আমরাও ওদের উল্টো সেটাই বলব। আমরা আমাদের খেলাটাই খেলেছি, ওরাও আসলে খুব একটা ফুটবল খেলতে চায়নি।"

তিনি আরও যোগ করেন, "আমরা প্রমাণ করেছি যে এই সবকিছুর পরেও আমরা আমাদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারি এবং আমরাই সেরা। এটাই ফুটবল, সবাই নিজের অস্ত্র ব্যবহার করে জেতার চেষ্টা করে। ফল পাওয়ার জন্য কেবল একটা নির্দিষ্ট পথ নেই, ওরাও আজ সেভাবেই খেলতে এসেছিল। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় অর্ধে আমরা আমাদের আধিপত্য বিস্তার করতে পেরেছি।"

পরবর্তী লক্ষ্য: আবার সেই মরক্কো

প্যারাগুয়ে অধ্যায় পার করে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো। এটি মূলত ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনঃমঞ্চায়ন, যেখানে দিদিয়ের ডেসচ্যাম্পের দল মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল।

মরক্কো ম্যাচ নিয়ে ১০ নম্বর জার্সিধারী এমবাপে বলেন, "দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলাম, এখন ভাবনায় কেবল মরক্কো। আমরা পুরোপুরি মনোযোগ দেব, কারণ ওরা অত্যন্ত ভালো একটি দল। আমরা আমাদের এই জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করব।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত