সাভারে তক্ষকসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় বন্যপ্রাণীটির অবৈধ কেনাবেচার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই)  দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), আব্দুর রহিম (৪২), রায়হান আহম্মেদ রনি (৩৮) ও সাগর শেখ (৪০)। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং এর গায়ের রং ধূসর। ঘটনার সঙ্গে জড়িত ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এঘটনায় ডিবি (উত্তর) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত