সাঁওতাল পল্লীতে নরওয়ে রাষ্ট্রদূত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্ষুদ্র নৃ গোষ্ঠী (সাঁওতাল) পল্লী পরিদর্শন করেছেন নরওয়ে রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন। রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় ও পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এরপর আলুরডাঙ্গা গ্রামের  ক্ষুদ্র নৃ গোষ্ঠী (সাঁওতাল) পাড়ার হলিক্রশ চার্জ (গির্জা) পরিদর্শন করেন এবং সেখানকার ক্ষুদ্র নৃ গোষ্ঠী জীবন-যাপন সম্পর্কে খোঁজ খবর নেন। এসময়  ক্ষুদ্র নৃ গোষ্ঠী নেতারাসহ স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিকেল সাড়ে ৪টায় রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন।

এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্, থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রনি চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত