বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

বাংলাদেশে ক্যাটারপিলার অনুমোদিত ডিলার বাংলাক্যাট- যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার সহযোগিতায় রেডিসন ব্ল চট্টগ্রাম বে ভিউ -এ  ‘ফ্রিডম ২৫০’ শীর্ষক এক বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, বিভিন্ন অংশীজন এবং বাংলাক্যাট-এর অফিসিয়ালরা উপস্থিত ছিলেন। বৈশ্বিক ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে উদ্ভাবন, অগ্রগতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে উদযাপন করে। 

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাক্যাট বিশ্বমানের আমেরিকান প্রযুক্তি ও প্রকৌশল সেবা বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে অবদান রেখে আসছে। বর্তমানে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ৬৫ শতাংশেরও বেশি ক্যাটারপিলার জেনারেটরের ওপর নির্ভরশীল। এছাড়া দেশের অবকাঠামো, বিদ্যুৎ, নৌ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ৫ হাজারেরও বেশি ক্যাটারপিলার যন্ত্র নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। 

অনুষ্ঠানে অতিথিরা মতবিনিময়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র আর্মির ট্রপিক লাইটনিং ব্যান্ড এবং বাংলাদেশের স্টোন ফ্রি ব্যান্ড-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ সময় বাংলাক্যাট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা, উদ্ভাবন এবং টেকসই অগ্রগতির ভিত্তিতে বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত