নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ‘নিও পেড জোন’ উদ্বোধন

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

নবজাতক ও শিশুদের জন্য আরও নিরাপদ, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল আজ আনুষ্ঠানিকভাবে ‘নিও পেড জোন’ উদ্বোধন করেছে। চিকিৎসাসেবার বিশেষ এ ইউনিটের উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. এম. শামীম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহমদ দাউদ, কনসালট্যান্ট, চিকিৎসক এবং উর্ধ্বতন কর্মকর্তারা ।

নবজাতক ও শিশুদের বিশেষায়িত চিকিৎসার জন্য পরিকল্পিত এই অত্যাধুনিক ইউনিটে রয়েছে Neonatal Intensive Care Unit (NICU), Kangaroo Mother Care (KMC) এবং Transitional Pediatric Beds। এসব সুবিধা নবজাতকের নিবিড় পরিচর্যা, সময়োপযোগী চিকিৎসা এবং সমন্বিত সেবাপ্রদানকে আরও কার্যকর ও উন্নত করবে।

নতুন এই উদ্যোগ নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ল্যাবএইড ভবিষ্যতেও নিরাপদ, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত