চন্দনাইশ প্রেস ক্লাব সেক্রেটারির ভগ্নিপতি আর নেই, শোক প্রকাশ 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম

চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের ভগ্নিপতি সমাজসেবক মোহাম্মদ জালাল উদ্দীন (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৮ জুলাই) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মোহাম্মদ জালাল উদ্দীন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজি আজ পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড লাউয়ারখীল মসজিদ মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক মো. নুরুল আলমের ভগ্নিপতি মৃত্যুতে চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত