এইচএসসি পরীক্ষা

রাজবাড়ীতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

রাজবাড়ীর কালুখালীতে পরীক্ষায় অসাদুউপায় অবলম্বনের অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলার কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃতরা সকলেই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে একজন নারী শিক্ষার্থী রয়েছেন। 

কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানায়, বুধবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলকালীন সময়ে অসাদুউপায় অবলম্ববন করতে গিয়ে কক্ষের পর্যবেক্ষকের হাতে ধরা পড়ে। পরে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন্দ্রটিতে পাঁচটি কক্ষে ২৬৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শিকদার মমতাজ আহম্মেদ বলেন, অসাদুউপায় অবলম্বনের দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় যেন কোনো প্রকার অসাদুউপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত