বিশ্বকাপ আসরে মঙ্গলবারের (৭ জুলাই) রাতের খেলায় লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নাটকীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দলটির দুর্দান্ত প্রত্যাবর্তনে আনন্দে ভাসছেন কোটি সমর্থক। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন চিত্রনায়িকা পরীমনিও। পায়ের সমস্যার কারণে টানা কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিয় দল আর্জেন্টিনার জয় এবং মেসির গোল উদযাপন করতে ভোলেননি তিনি। বরং নিজের স্বভাবসুলভ রসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন একের পর এক মজার পোস্ট।
ম্যাচ চলাকালে নিজের ফেসবুকে পরীমনি লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ সঙ্গে ছিল হাস্যরসাত্মক ইমোজি।এর কিছুক্ষণ পর আর্জেন্টিনার জয়ের পর আরও একটি পোস্ট দেন পরীমনি। সেখানে লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।’ পোস্টে ছিল ভালোবাসা ও নাচের ইমোজিও।
পরীমনির এই দুই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা মন্তব্যের ঘরে হাস্যরস আর উচ্ছ্বাসে ভরিয়ে দেন। অনেকেই অভিনেত্রীর রসবোধের প্রশংসা করেন, আবার অনেকে আর্জেন্টিনার জয় উদযাপনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে আসছেন দেশের অনেক তারকা। তবে হাসপাতালে থেকেও পরীমনির ব্যতিক্রমী উদযাপন এবার ভক্তদের কাছে আলাদা করে নজর কেড়েছে।
বিশ্বকাপের আবহে ‘সাদা-কালো’ বিতর্কে অমিতাভ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা বাতিলের দাবিতে বি'ক্ষো'ভ