ববি শেরে বাংলা হলে ক্রীড়া প্রতিযোগিতা-আলোচনা অনুষ্ঠিত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের উদ্যোগে বাৎসরিক ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) শেরে বাংলা হলের দ্বিতীয় তলার টিভি কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের স্থান নয়; এটি একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের ক্ষেত্র। সহপাঠী ও আবাসিক জীবনের অভিজ্ঞতার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করে। শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে জানান তিনি।

হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বসিরের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হল প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাৎসরিক ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত