ববি ক্যাম্পাসে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৩:২১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিবিরের পূর্বঘোষিত অদম্য জুলাইয়ে বহিরাগতদের নিয়ে র‍্যালি করার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিবিরের সভাপতি মনিরুলসহ ১২ জন এবং ছাত্রদলের ৮ জনসহ মোট ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে, তবে অতিরক্তি পুলিশ মোতায়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯:৪০ এর দিকে শিবিরের অদম্য জুলাই প্রোগ্রাম শেষের দিকে ভিসিগেট দিয়ে বের হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আসলেই মিছিলের থেকে বহিরাগত অভিযোগে কয়েকজনের ওপরে হামলা করে ছাত্রদল। এর পাল্টা জবাব দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু'পক্ষইকেই নিভৃত করার চেষ্টা করে। 

প্রত্যাক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবিরের অদম্য বিজয় র‍্যালি মহাসড়কে আসলেই ছাত্রদলের কয়েকজন মিছিলে বহিরাগত আছে অভিযোগ তোলে৷ এসময় দু'পক্ষের মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়ে শেরে বাংলা মেডিকিলে চিকিৎস্যাধীন রয়েছে শিবিরের মনিরুল ইসলাম, সাব্বির হোসেন, আলামিন, হাফিজ সিদ্দিক, হেলাল আহমেদ, আবদুল্লাহি বাকি, আল মামুন সিয়াম, তায়েফ, শারাফাত সিফাত ছাড়াও ৫-৬ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এছাড়া হামলায় আহত হয়ে ছাত্রদলের ৮জন চিকিৎসা নিচ্ছেন বলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানিয়েছে।

শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। প্রথমে আমারা গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটে আসলে ছাত্রদল নগ্নভাবে আমাদের ওপরে হামলা করে। তাদের হামলায় আমাদের সভাপতিসহ ১৫জন মতো আহত হয়ে মেডিকেলে ভর্তি। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচারের দাবি জানিয়ে এসেছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় কে অস্থিতিশীল করতে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়ার চেষ্টা করলে ছাত্রদল তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। গুপ্ত সমকামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের কোন স্থান বরিশাল বিশ্ববিদ্যালয়ে হবে না।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো  বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত