স্টারমারকে গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগতকৃত রিভলভার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রেসিডেন্ট এরদোয়ান কেবল স্টারমারকেই নয়, আঙ্কারা সম্মেলনে যোগ দেওয়া ন্যাটোর প্রতিটি দেশের সরকারপ্রধান বা নেতাকেই এমন একটি করে নাম খোদাই করা রিভলভার এবং এক বক্স তাজা গুলি উপহার দিয়েছেন।

এরদোয়ান অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিঠি দিলেও যুক্তরাজ্যের কড়া আইনের কারণে কিয়ার স্টারমার সেটি সঙ্গে করে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি।

উপহারের রিভলভারটি বর্তমানে তুরস্কে নিয়োজিত ব্রিটিশ কর্মকর্তাদের কাছে জমা রাখা হয়েছে। যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার আগে রিভলভারটির ফায়ারিং মেকানিজম নিষ্ক্রিয় (Decommissioned) করা হবে, যাতে এটি দিয়ে আর গুলি চালানো না যায়।

এদিকে সম্মেলনে স্টারমার ও এরদোয়ান দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্মেলন শেষে স্টারমার বলেন, এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যে ঐক্য অর্জন করতে চেয়েছিলাম, তা অর্জন করেছি। ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে এটিই ছিল স্যার কিয়ার স্টারমারের শেষ কোনো বড় সম্মেলন। এই সম্মেলনেই যুক্তরাজ্যের সাথে তুরস্কের গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত