নিখোঁজের দুইদিন পর খালের মিলল ৬ মামলার আসামির মরদেহ

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুইদিন পর সবুজ আলী নামে এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে উপজেলার হাসাকোলা গ্রামের পানি নিষ্কাশন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মৃত সবুজ আলী (৩৪) রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও দুই সন্তানের জনক।

মৃতের স্ত্রী রাহেলা খাতুন জানান, তার স্বামী সবুজ আলী ৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে  নিখোঁজ হন। পরিবার পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়। এর পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে থানায় একটি অভিযোগ করেন তিনি। এরপর শুক্রবার সকালে হাসাকোলা গ্রামের খালে অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তার স্বামীকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সবুজ আলীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে সবুজ আলী পেশায় একজন চোর ছিলেন। তার বিরুদ্ধে শাহজাদপুরে ৩টি,  বেলকুচি ২টি ও এনায়েতপুর থানায় একটি মোট ৬টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

এছাড়া তিনি জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। তার চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ সবের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। ঘাতকরা হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রেখে পালিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত