পার্বতীপুরে সিলিং ফ্যানে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৫০ এএম

প্রত্যান্ত গ্রামের বাড়ীর সিলিং ফ্যানে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর কালিহাট বাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর কালিরহাট এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)।

মোস্তফাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. ইয়াকিন আলী জানান, নিহতের স্বামী রিপেন রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মা-মেয়ের মরদেহ বাড়ীর সিলিং ফ্যানে ঝুলে আছে। পরে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় ও পুলিশ জানায়, ১০/১২ দিন আগে পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়ী এলাকায় বাবাকে না জানিয়ে বিয়ে করে। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। আজ পল্লবী রায় বাড়ীতে মা-মেয়েকে মার-ধর করে স্বামী রিপেন। এর জের ধরে স্বামী রিপেন রায়ের ওপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা-মেয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।  

এব্যাপারে আজ সোমবার (১৩ জুলাই) সাড়ে ৮টায় পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো: কামাল হোসেন জানান, ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত