বর্ষার ফল লটকন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৪ এএম

লটকন একটি অত্যন্ত পুষ্টিকর ও ভিটামিন সি-সমৃদ্ধ টক-মিষ্টি ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ভিটামিন বি-১ ও বি-২। প্রতিদিন কয়েকটি লটকন খেলে দৈনিক ভিটামিন সির চাহিদা পূরণ হয়।

উপকারিতা

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : লটকনে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ফ্লু, সর্দি-কাশি ও যেকোনো সংক্রমণ প্রতিরোধে দারুণ কার্যকরী।

ত্বকের সুস্থতা : বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকে নানা ধরনের সংক্রমণ দেখা দেয়। নিয়মিত লটকন খেলে ত্বকের রুক্ষতা কমে, ত্বক ফেটে যাওয়া রোধ হয় এবং চর্মরোগের ঝুঁকি কমে।

হজমশক্তি ও রুচি বৃদ্ধি : টক-মিষ্টি লটকন মুখে রুচি বাড়াতে এবং বমি ভাব কমাতে সাহায্য করে। এর রসে থাকা এনজাইম হজম প্রক্রিয়ায় সহায়তা করে।

হাড় ও দাঁত মজবুত : লটকনে প্রচুর ক্যালসিয়াম ও আয়রন থাকে, যা হাড় ও দাঁতের সুরক্ষা এবং রক্তে হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখে।

রক্তচাপ নিয়ন্ত্রণ : এতে থাকা পটাশিয়াম স্নায়ুর দুর্বলতা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত