মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে শাহ আলী মুক্তাকিন নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডিত ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বেলকুচি থানা পুলিশের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত যুবক শাহা আলী মুক্তাকিন (৩৫) বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। শেরনগর-কামারপড়া কবরস্থান সংলগ্ন মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর তাকে এই সাজা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষথেকে জানায়, শেরনগর গ্রামে গোপনে মাদক সেবন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে শাহ আলী মুক্তাকিনকে গ্রেপ্তার করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী শাহ আলী মুস্তাকিনকে ছয় মাসের কারাদণ্ড এবং নগদ একশত টাকা জরিমানা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত