শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয় উদ্দেশে যাত্রা শুরু করে তারা। নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে তারা সচিবালয়ে যাবে বলে জানিয়েছে।
একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। এদিন দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরা, ইসিবি চত্বরেও জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।