শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ, সড়ক বন্ধ করল পুলিশ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা লং মার্চ কর্মসূচি শুরু করলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কে বন্ধ করে দিলো পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী প্রধান সড়কে ব্যারিকেড ও শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ এই কঠোর অবস্থান নেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  এছাড়া বিক্ষোভের আশঙ্কায় শিক্ষা ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে দাবি আদায়ে উত্তরা, মিরপুর ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আরও বিস্তারিত ভিডিওতে

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত