তারকাদের ব্যক্তিগত জীবন আর পাপারাজ্জিদের ক্যামেরা— এই দুয়ের লড়াই নতুন কিছু নয়। ছবিশিকারিদের অতি-সক্রিয়তায় নাজেহাল হয়েছেন অনেক বলিউড অভিনেত্রী। মাঝেমধ্যেই তারকাদের ধৈর্যের বাঁধ ভাঙার নানারকম ভিডিও ভাইরাল হয় নেটপাড়ায়। এবার সেই তালিকায় জুড়ল বি-টাউনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের নাম। ক্যামেরার ঝলকানিতে রীতিমতো বিরক্ত হয়ে মেজাজ হারালেন তিনি।
সাধারণত মৌনী রায়কে সংবাদমাধ্যমের সামনে বেশ হাসিমুখেই দেখা যায়। শত ব্যস্ততা বা তাড়া থাকলেও ক্যামেরার সামনে পোজ দিতে কিংবা হাত নেড়ে সৌজন্য দেখাতে ভোলেন না এই বঙ্গললনা। কিন্তু মঙ্গলবার (১৪ জুলাই) রাতের গল্পটা ছিল একেবারেই আলাদা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুধু রেস্তোরাঁর বাইরেই নয়, গাড়ির ভেতরে বসার পরেও মৌনীর রাগ কমেনি। তখনও গাড়ি লক্ষ্য করে ফ্ল্যাশ জ্বলতে থাকায় তিনি বিরক্তি প্রকাশ করেন। একপর্যায়ে গাড়ির ভেতরে কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাকে।
এরপর আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায় মৌনীর গাড়ি। পাপারাজ্জিদের এই অতি-উৎসুক আচরণ আর সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার এই প্রবণতা নিয়ে নেটপাড়ায় আবারও শুরু হয়েছে জোর চর্চা।
জানা গেছে, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের বান্দ্রার একটি নামী রেস্তোরাঁয় কাছের বন্ধু অর্জুন বিজলানি এবং অনুষা দাণ্ডেকারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন মৌনী। ডিনার শেষে রেস্তোরাঁ থেকে বেরনোর সময় অনুষাকে বিদায় জানাতে একটি উষ্ণ আলিঙ্গন করেন অভিনেত্রী। আর ঠিক সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করতে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা।
অনবরত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে চরম অস্বস্তিতে পড়েন মৌনী। তার চোখে-মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। বারবার ছবি তুলতে বারণ করা সত্ত্বেও প্যাপেরা নিজেদের অবস্থানে অনড় থাকেন। একের পর এক ক্লিক চলতেই থাকায় শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে অভিনেত্রীর। মেজাজ হারিয়ে সোজা পাপারাজ্জিদের দিকে আঙুল উঁচিয়ে, চোখ পাকিয়ে কড়া গলায় বলেন, ‘বন্ধ করুন!’ প্রথমে নরম সুরে অনুরোধ করলেও কাজ না হওয়ায় শেষমেশ সুর চড়াতে বাধ্য হন তিনি।
আমিরকে হত্যা করলেই ৫ কোটি রুপি পুরস্কার
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার কেনায় দুর্নীতি হলে বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী
চুক্তিভিত্তিক আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
মসজিদ নির্মাণে ববিতা, চাইলেন দোয়া