নিখোঁজে পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর জুনায়েদ আহমেদ নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে উপজেলার বহুলীর গ্রামের তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জুনায়েদ আহমেদ (১২) ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় জানায়, ১৪ জুলাই দুপুর থেকে জুনায়েদের কোনো খোঁজ পাচ্ছিল না স্বজনরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরেও কোথাও তার সন্ধান মেলেনি। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার নিখোঁজের জুনায়েদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজনের হত্যার শিকার হয়েছে জুনায়েদ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। এছাড়াও মুখ দিয়ে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত