সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১১:১০ এএম

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

 শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

মারা যাওয়া তিন শিশু হলো- কামরুল, কৃষ্ণা ও নিহাদ; তাদের তিনজনের বয়স ১০ মাসের নিচে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হামে ৪ জন মারা গেছে। বাকিরা সন্দেহভাজন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত