বিয়ে নিয়ে টালবাহানা করছেন পরীমনি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলার জন্য অপেক্ষায় পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরা। পিছিয়ে নেই বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকরাও। তবে অন্য একদল অপেক্ষা করছে খেলার ফলাফলের জন্য। কারণ চিত্রনায়িকা পরীমনি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন তিনি। মজার ছলে দেয়া নায়িকার এই ঘোষণা ভাইরাল হওয়ার পাশাপাশি রাত যত ঘনিয়ে আসছে, ততই আগ্রহ বাড়ছে পরীমনি ভক্ত তথা গোটা দেশের দর্শকের। ফাইনালের আগে এসে সেই ‘বিয়ে’ নিয়ে এখন অনেকটাই  দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন পরীমনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিনেত্রী  বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’ 

তিনি  আরও বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’ অর্থাৎ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও বিয়েটা যে সঙ্গে সঙ্গেই হচ্ছে না, সে ইঙ্গিত নিজেই দিয়ে রাখলেন এই অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত