বহুল আলোচিত ‘বরবাদ’ সিনেমার পর আবারও একসঙ্গে ফিরছেন ঢালিউড তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের নতুন সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।
সিনেমাটিতে শাকিব খানের অভিনয় প্রায় নিশ্চিত হলেও তার বিপরীতে কে নায়িকা হিসেবে থাকবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে পারে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।’
জানা গেছে, ‘বরবাদ’-এর মতো ‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, খুব শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপরই শুরু হবে শুটিং।
চুপিসারে অপারেশন করে বাড়ি ফিরলেন অমিতাভ, কী হয়েছিল অভিনেতার?
সিদ্ধান্ত পাল্টালেন অরিজিৎ, ভক্তদের উচ্ছ্বাস
চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম