বন্যাকবলিত এলাকা পরিদর্শন

বাঁশখালীতে জাতিসংঘের অভিবাসন সংস্থা চিফ অফ মিশন লরা টম, ‌তেরপাল বিতরণ

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় কাথরিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল (‌তেরপাল) বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের বন্যাকবলিত নিম্নাঞ্চল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাদের দুর্দশার কথা শোনেন জাতিসংঘের এই প্রতিনিধি দল।

প‌রিদর্শনকা‌লে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য আইওএম’র চিফ অব মিশন লরা টম বন্ড বলেন, জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি আমরা। ভারি বর্ষণ ও পাহা‌ড়ি ঢ‌লে সৃষ্ট বন্যা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। ক্ষয়ক্ষতি দেখতে আমি নিজেই এসেছি। বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া, বাসস্থান হারিয়ে ফেলা দেখে সত্যিই কষ্ট লাগছে।

তিনি বলেন, আমি এখানে এসেছি, আপনাদের বন্যাকবলিত সমস্যাগুলো সমাধানে আমরা কিভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করতে‌ছি, ভবিষ্যতেও আপনাদের পাশে সহায়তা নিয়ে থাকতে চাই। আজকে যে সহায়তা নিয়ে এসেছি সেটা আমাদের প্রাথমিক ধাপ। আগামীতেও বড় আকারে কাজ করে যাব।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার প‌রিচালক মোহাম্মদ শাহজাহান, অভিবাসন সংস্থা আইওএম’র ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ​সৌমিন শারিদ, ইপসার প্রজেস্ট অফিসার সান‌জিদা আক্তার,উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়া, কাথ‌রিয়ার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য, স্থানীয় গণ্যমান‌্য ব‌্যক্তিবর্গসহ ইপসার কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত