বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আবদুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সাধনপুর ইউনিয়নের বদর দরগা এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে ।

গ্রেপ্তার মো. আবদুল্লাহ (৪০) উখিয়া উপ‌জেলার রাজাপালং ইউপির ৩নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাক‌ার আব্দুর রহিমের ছেলে। 

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) ‌মো. আরিফ হো‌সেন জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল হকের তত্ত্বাবধানে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো.মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের  বদর দরগা এলাকা চেকপোস্ট স্থাপন করে।  এই সময় সন্দেহভাজন মো.আব্দুল্লাহকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এই সংক্রান্তে বাঁশখালী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত