বরিশালের আঞ্চলিক ভাষা ও পারিবারিক আবহকে কেন্দ্র করে নির্মিত হলো একক নাটক ‘আজব শহর’। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও আহমেদ মুনমুন। এছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং ক্ষুদে শিল্পী মানহা ইসলাম।
নির্মাতা জানান, নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। পুরো নাটকেই ব্যবহার করা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা। গল্পে হাসি, কান্না, প্রেম এবং বাস্তব জীবনের নানা অনুভূতির সমন্বয় ঘটানো হয়েছে, যা দর্শকদের কাছে ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নাটকটি নিয়ে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটকে কাজ করেছি। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
পরিচালক এস এ মনির বলেন, ‘বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে বরিশালের ভাষায় গল্পটি লিখেছি। এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুন দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। খুব শিগগিরই টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।’
জুলাইয়ের আদর্শে প্রবাসীদের সম্পৃক্ততায় গড়ে উঠুক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ
বাঁশখালীতে জাতিসংঘের অভিবাসন সংস্থা চিফ অফ মিশন লরা টম, তেরপাল বিতরণ
এলএসপি কর্মচারীদের স্লোগানে উত্তপ্ত প্রেসক্লাব এলাকা